মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সূরাটির শুরুতে বিসমিল্লাহ না থাকা প্রসঙ্গে।
২৯৩। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর যখন সূরা তাওবার দশটি আয়াত নাজিল হয় তখন তিনি আবু বকর (রা) কে ডেকে এ আয়াতগুলো মক্কাবাসীর নিকট পড়ে শোনানোর জন্য প্রেরণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ডেকে বললেন, তুমি আবু বকরের পিছু গিয়ে যেখানে তাকে পাবে সেখানেই তার নিকট থেকে উক্ত আয়াত সংবলিত লেখাটি গ্রহণ করবে। তার পর তা নিয়ে মক্কাবাসীর নিকট গিয়ে তাদেরকে পড়ে শোনাবে। আলী (রা) বলেন, আমি তাকে (রা) জুহফা নামক স্থানে পেলাম। আমি তার (রা) নিকট থেকে লেখাটি গ্রহণ করলে তিনি (র) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফিরে এসে বললেন, ইয়া রাসূলুসাল্লাহ। আমার ব্যাপারে কোন কিছু নাজিল হয়েছে কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তবে জিবরীল (আ) আমার নিকট এসে বললেন, এ কাজটি আপনার নিজের দ্বারা অথবা আপনার কাছের কোন মানুষের দ্বারা সম্পন্ন হওয়া উচিত।
আলী (রা) হতে অপর এক বর্ণনা মতে, রাসূলুল্লাহ (ﷺ) যখন আলী (রা) কে সূরা তাওবার লেখাটি দিয়ে পাঠালেন তখন তিনি (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি সুমিষ্ট কণ্ঠের অধিকারী অথবা কোন উচু মানের বক্তা নই। তিনি (ﷺ) বললেন- এটা নিয়ে আমাকে অথবা তোমাকেই যেতে হবে। আলী (রা) বলেন, যদি এ ছাড়া উপায় না থাকে তাহলে আমিই যাচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে তুমি যাও। আল্লাহ তোমার কণ্ঠকে দৃঢ় করুন এবং তোমার অন্তরকে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত রাখুন। অতঃপর তিনি তাঁর হাত তাঁর (রা) মুখে বুলিয়ে দিলেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سبب عدم وجود البسملة في أولها
عن علي رضي الله عنه قال لما نزلت عشر آيات (3) من براءة على النبي صلى الله عليه وسلم دعا النبي صلى الله عليه وسلم أبا بكر رضي الله عنه فبعثه بها ليقرأها على أهل مكة (4) ثم دعاني النبي صلى الله عليه وسلم فقال أدرك أبا بكر فحيثما لحقته فخذ الكتاب منه فاذهب به إلى أهل مكة فاقرأه عليهم، فلحقته بالجحفة فأخذت الكتاب منه ورجع أبو بكر رضي الله عنه (5) إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله نزل في شيء؟ قال لا ولكن جبريل جاءني فقال لي أن يؤدى عنك إلا أنت أو رجل منك (1) (ز) (وعنه م طريق ثان) (2) أن النبي صلى الله عليه وسلم حين بعثه ببراءة قال يا نبي الله إني لست باللسن (3) ولا بالخطيب، قال ما بد أن أذهب بها أنا أو تذهب بها أنت: قال فإن كان ولابد فسأذهب أنا، قال فانطلق فإن الله يثبت لسانك ويهدي قلبك، قال ثم وضع يده على فمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান