মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৯২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সূরাটির শুরুতে বিসমিল্লাহ না থাকা প্রসঙ্গে।
২৯২। ইয়াযীদ ইবন ইয়ুশায়ন (র) আবু বকর (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রায় তাকে সূরা তাওবা নিয়ে মক্কাবাসীর নিকট পাঠালেন এ মর্মে যে, এ বছরের পর কোন মুশরিক উলংগ অবস্থায় হজ্জ করতে এবং বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। যার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সন্ধির মেয়াদ আছে তার সন্ধি মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) মুশরিকদের থেকে সম্পর্কমুক্ত। বর্ণনাকারী বলেন, আবু বকর (রা) এ ঘোষণাসহ এক তৃতীয়াংশ পথ অতিক্রম করলেন, অতঃপর তিনি আলী (রা) কে বললেন, তুমি গিয়ে আবু বকরের সাথে মিলিত হও। এবং তাকে আমার কাছে ফেরত পাঠাও আর তুমিই এটা জনতার মাঝে পৌঁছিয়ে দাও। বর্ণনাকারী বলেন, আলী (রা) তাই করলেন। তিনি আরও বলেন, আবু বকর (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার ব্যাপারে কি কিছু ঘটেছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার ব্যাপারে কল্যাণ ছাড়া কিছু ঘটেনি। আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন আমি স্বয়ং অথবা আমার কোন নিকটতম ব্যক্তি এ ঘোষণা দিই।
(অন্যান্য গ্রন্থসূত্র: বুখারী; তিরমিযী।)
(অন্যান্য গ্রন্থসূত্র: বুখারী; তিরমিযী।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سبب عدم وجود البسملة في أولها
عن زيد بن يثيع عن أبي بكر أن النبي صلى الله عليه وسلم بعثه ببراءة (2) لأهل مكة لا يحج بعد العام مشرك ولا يطوف بالبيت عريان، ولا يدخل الجنة إلا نفس مسلمة، من كان بينه وبين رسول الله صلى الله عليه وسلم مدة فأجله إلى مدته (3) والله بريء من المشركين ورسوله (4) قال فسار بها ثلاثا ثم قال لعلي ألحقه، فرد علي أبا بكر وبلغها أنت، قال ففعل (5) قال فلما قدم علي النبي صلى الله عليه وسلم أبو بكر بكى. قال يا رسول الله حدث في شيء؟ قال ما حدث فيك إلا خير، أمرت (1) أن لا يبلغه إلا أنا أو رجل مني