মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৯১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা তাওবা
পরিচ্ছেদ: সূরাটির শুরুতে বিসমিল্লাহ না থাকা প্রসঙ্গে।
পরিচ্ছেদ: সূরাটির শুরুতে বিসমিল্লাহ না থাকা প্রসঙ্গে।
২৯১। 'আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি 'উসমান ইব্ন আফফান (রা) কে বললাম, সূরা আনফাল একশএর কম সংখ্যক আয়াত বিশিষ্ট সূরা হওয়া সত্ত্বেও এর সাথে শতাধিক আয়াত বিশিষ্ট সূরা তাওবাকে সম্পর্কিত করতে আপনাকে কিসে উদ্বুদ্ধ করেছে? এ দুটো সূরা আপনারা মিলিয়ে ফেললেন এ দু'টোর মাঝখানে ইবন জা'ফর বলেন, 'বিসমিল্লাহির রাহমানির রাহীম" লাইনটি লিখলেন না। উপরন্তু এ টিকে দীর্ঘ সপ্ত সূরার অন্তর্ভুক্ত করলেন? কিসে আপনাদেরকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে? উসমান (রা) বললেন, রাসূলুল্লাহর (ﷺ)-এর নিকট কখনও সূরার বেশ কিছু সংখ্যক আয়াত নাযিল হত। যখন তার নিকট কোন কিছু নাজিল হত, তখন তিনি কোন ওহী লেখককে ডাকতেন এবং বলতেন তোমরা এ অংশটুকু যে সূরায় এই-এই কথা আছে, সে সূরার অন্তর্ভুক্ত কর। আবার যখন তার কাছে কোন আয়াত নাজিল হত তখন তিনি বলতেন তোমরা এ আয়াতকে এরূপ এরূপ কথা বিশিষ্ট সূরার অন্তর্ভুক্ত কর। সূরা আনফাল হচ্ছে মদীনায় অবতীর্ণ প্রথম দিকের সূরাসমূহের একটি আর সূরা তাওবা হল সর্বশেষ অবতীর্ণ সূরাসমূহের একটি। কিন্তু উভয়ের ভেতর বর্ণিত ঘটনা পরস্পর সাদৃশ্যপূর্ণ। রাসূলুল্লাহ (ﷺ) ইন্তেকাল করলেন অথচ তিনি আমাদের নিকট স্পষ্ট করেননি সূরা তাওবা আনফালের অংশ কিনা। আমি ধারণা করছি সুরা তাওবা সূরা আনফালের অংশবিশেষ। সে কারণে আমি এ দুটোকে মিলিয়ে রেখেছি এবং এদের মাঝে বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাক্যটি লিখিনি। ইবন জা'ফর (র)- এর বর্ণনায় আছে, আর আমি এটি দীর্ঘ সপ্ত সূরার অন্তর্ভুক্ত করেছি।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিজী, ইবন হিব্বান)
(আবু দাউদ, নাসাঈ, তিরমিজী, ইবন হিব্বান)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
سورة التوبة
باب سبب عدم وجود البسملة في أولها
باب سبب عدم وجود البسملة في أولها
عن ابن عباس قال قلت لعثمان بن عفان ما حملكم على أن عمدتم إلى الأنفال وهي من المثاني وإلى براءة وهي من المئين (1) فقرنتم بينهما ولم يكتبوا، قال ابن جعفر (2) بينهما سطرا بسم الله الرحمن الرحيم ووضعتموها في السبع الطوال؟ ما حملكم على ذلك؟ قال عثمان: إن رسول الله صلى الله عليه وسلم كان مما يأتي عليه الزمان (3) ينزل عليه من السور ذوات العدد، وكان إذا أنزل عليه الشيء يدعو بعض من يكتب عنده (4) بقول ضعوا هذه السورة التي يذكر فيها كذا وكذا: وينزل عليه الآية فيقول ضعوا هذه الآية في السورة التي يذكر فيها كذا وكذا (5) وكانت الأنفال من أوائل ما أنزل بالمدينة وبراءة من آخر القرآن (6) فكانت قصتها شبيهة بقصتها (7) فقبض رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ولم يبين لنا أنها منها (8) وظنت أنها منها (9) فمن ثم قرنت بينهما ولم أكتب بينهما سطرا بسم الله الرحمن الرحيم (10) قال ابن جعفر ووضعتها في السبع الطوال (11)