মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৯০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সংগত নয়।"
২৯০। 'উমার ইবন খাত্তাব (রা) হতে হাদীসখানা আরও দীর্ঘ আকারে বর্ণিত হয়েছে। সেখানে বর্ণিত আছে, মহান আল্লাহ নাজিল করেন, "দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সংগত নয়। তোমরা কামনা কর পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ; আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকলে..." আমি বললাম আয়াতের বাকী অংশ হল, "তোমরা যা গ্রহণ করেছো তজ্জন্য তোমাদের ওপর মহাশাস্তি আপতিত হত।"
(মুস্তাদরাকে হাকম)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما كان لنبي أن يكون له أسرى الخ
وعن عمر بن الخطاب رضي الله عنه بأطول من هذا وفيه أنزل الله عز وجل {ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض- إلى قوله- لولا كتاب من الله سبق) الآية (قلت) بقيتها {لمسكم فيما أخذتم عذاب عظيم}
tahqiqতাহকীক:তাহকীক চলমান