মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৮৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সংগত নয়।"
২৮৯। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর বদরের দিন বন্দীদের ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন। তিনি (ﷺ) বললেন, মহান আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে ক্ষমতাবান করেছেন। তখন 'উমার ইবন খাত্তাব (রা) দাঁড়িয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি তাদের শিরচ্ছেদ করুন। রাসূলুল্লাহ (ﷺ) তার কথায় কর্ণপাত করলেন না। অতঃপর তিনি ফিরে গিয়ে বললেন, হে মানবমন্ডলী! মহান আল্লাহ আজ তোমাদেরকে তাদের উপর কর্তৃত্ব দিয়েছেন, অথচ গতকালও তারা ছিল তোমাদের ভাই। বর্ণনাকারী বলেন, তখন উমার (রা) আবার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনি তাদের শিরচ্ছেদ করুন। রাসূলুল্লাহ (ﷺ) তার কথায় কর্ণপাত করলেন না। অতঃপর তিনি ফিরে গিয়ে মানুষদেরকে আগের মতই বললেন। তখন আবু বকর (রা) দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি চাইলে তাদের ক্ষমা করতে পারেন এবং তাদের নিকট থেকে মুক্তিপণ আদায় করতে পারেন। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) এর মুখমণ্ডল থেকে দুনিশ্চন্তার ছাপ কেটে গেল। তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদের নিকট থেকে মুক্তিপণ আদায় করলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ নাজিল করেন, "আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছো তজ্জন্য তোমাদের ওপর মহাশাস্তি আপতিত হত"। (আল-কুরআন, ০৮: ৬৮)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما كان لنبي أن يكون له أسرى الخ
عن أنس بن مالك قال استشار رسول الله صلى الله عليه وسلم الناس في الأسارى يوم بدر فقال ان الله عز وجل قد أمكنكم منهم قال فقام عمر بن الخطاب رضي الله عنه فقال يا رسول الله اضرب أعناقهم قال فأعرض عنه النبي صلى الله عليه وسلم قال ثم عاد رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس ان الله قد أمكنكم منهم وإنما هم -[قوله عز وجل {لولا كتاب من الله سبق} الآية]-
إخوانكم بالأمس، قال فقام عمر فقال يا رسول الله اضرب أعناقهم، فأعرض عنه النبي صلى الله عليه وسلم قال ثم عاد النبي صلى الله عليه وسلم فقال للناس مثل ذلك، فقام أبو بكر رضي الله عنه فقال يا رسول الله إن ترى أن تعفو عنهم وتقبل منهم الفداء، قال فذهب عن وجه رسول الله صلى الله عليه وسلم ما كان فيه من الغم، قال فعفا عنهم وقبل منهم الفداء، قال وأنزل الله عز وجل {لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم} إلى آخر الآية
tahqiqতাহকীক:তাহকীক চলমান