মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩০২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: তাদের ও কোন অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য আসলে তুমি বলেছিলে "তোমাদের জন্য কোন বাহন আমি পাচ্ছি না।
৩০২। সা'ঈদ ইব্‌ন মুসায়্যিব (র) তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আবু তালিবের যখন ওফাতের সময় হল, রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট প্রবেশ করলেন, তখন তার নিকট আবু জাহল ও 'আব্দুল্লাহ ইব্‌ন আবূ উমাইয়া বসা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আবূ তালিবকে লক্ষ্য করে বললেন, হে চাচা। আপনি বলুন, "লা ইলাহা ইল্লাল্লাহ" তাহলে এ কথা দ্বারা আমি আপনার জন্য আল্লাহর নিকট সুপারিশ করব। তখন আবু জাহল ও আব্দুল্লাহ ইব্‌ন আবু উমাইয়া বলল, হে আবু তালিব। আপনি কি আব্দুল মুতালিবের ধর্মাদর্শ থেকে বিচ্যুত হবেন?
বর্ণনাকারী বলেন, তারা দু'জন তাকে এ কথা অনবরত বলে যাচ্ছিলেন। শেষে তিনি তাদেরকে সর্বশেষ যে কথা বলেছিলেন তা ছিল-'আমি আব্দুল-মুত্তালিবের ধর্মাদর্শে আছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। যাবৎ না আমাকে নিষেধ করা হয়। তখন নাজিল হল, "আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চিতই তারা জাহান্নামী",(১) বর্ণনাকারী বলেন, এ প্রসঙ্গে আরও নাযিল হয়েছে, 'তুমি যাকে ভালবাস, ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না।"(২)
(বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থসূত্র।)
১. আল-কুরআন, ০৯। ১১৩
টিকা: ২. আল-কুরআন, ২৮। ৫৬।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولا على الذين إذا ماتوا أتوك لتحملهم
عن سعيد بن المسيب عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة دخل النبي صلى الله عليه وسلم وعنده أبو جهل (2) وعبد الله بن أبي أمية (3) فقال أي عم قل لا إله إلا الله كلمة أحاج بها لك عند الله عز وجل، فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب (4) عن ملة عبد المطلب؟ قال فلم يزالا يكلمانه حتى قال آخر شيء كلمهم به على ملة عبد المطلب (5) فقال النبي صلى الله عليه وسلم لا تستغفرن لك ما لم أنه عنك (6) فنزلت {ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم} (7) قال فنزلت فيه {إنك لا تهدي من أحببت}
tahqiqতাহকীক:তাহকীক চলমান