মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৮৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমরা এমন ফিত্নাকে ভয় কর যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না।(২)
টিকা: ২. আল-কুরআন, ০৮: ২৫।
২৮৬। মুতাররিফ (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যুবায়র (রা)-কে বললাম, হে আবূ আব্দুল্লাহ, আপদের কি হল? আপনারা খলীফা (উছমান রা)-কে হারালেন।(১) তারপর আবার তার রক্তের দাবী নিয়ে এসেছেন। যুবায়র (রা) বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রা) 'উমার (রা) ও 'উসমান (রা) এর আমলে এ আয়াতটি তিলাওয়াত করেছি "তোমরা এমন ফিতনাকে ভয় কর যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না" কিন্তু আমি বুঝতে পারিনি আমরাই এর উদ্দিষ্ট ব্যক্তি, অবশেষে আমাদের মধ্যে যা ঘটার তা ঘটে গেল। (অপর এক বর্ণনামতে,) হাসান (র) হতে বর্ণিত, তিনি বলেন, যুবায়র ইবন আওয়াম (রা) বলেছেন, এ আয়াত যখন নাজিল হয় আমরা তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। আয়াত খানা হল, তোমরা এমন ফিতনাকে ভয় কর যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না"। তখন আমরা বলাবলি করছিলাম, এ ফিতনাটি কি? আমরা বুঝতে পারিনি এটা যেখানে সংঘটিত হল, সেখানে সংঘটিত হবে।
(নাসাই অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. তার হত্যার বদলা নিতে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة
عن مطرف قال قلنا الزبير رضي الله عنه يا ابا عبد الله ما جاء بكم ضيعتم الخليفة حتى قتل (4) ثم جئتم تطلبون بدمه (5) قال الزبير رضي الله عنه إنا قرأناها على عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم (واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة) (6) لم نكن نحسب أنا أهلها حتى وقعت منا حيث وقعت (ومن طريق ثان) (1) عن الحسن قال قال الزبير بن العوام نزلت هذه الآية ونحن متوافرون مع رسول الله صلى الله عليه وسلم (واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة) فجعلنا نقول ما هذه الفتنة وما نشعر انها تقع حيث وقعت
tahqiqতাহকীক:তাহকীক চলমান