মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৮৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "স্মরণ কর, কাফিরগণ তোমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছিল....(২)
টিকা: ২. আল-কুরআন, ০৮: ৩০।
টিকা: ২. আল-কুরআন, ০৮: ৩০।
২৮৭। 'আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি মহান আল্লাহর বাণী 'স্মরণ কর, কাফিরগণ তোমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য' সম্পর্কে বলেন, কুরায়শরা সে রাতে মক্কাতে পরামর্শ সভায় বসল। তখন তাদের মধ্যে কেউ বলল সকাল হলে তাকে তোমরা শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলবে, আর তাদের লক্ষ্য ছিল মহানবী (ﷺ)। তাদের মধ্যে অন্য কেউ বলল, বরং তোমরা তাকে হত্যা করে ফেলবে, আবার অন্য কেউ বলল, তাকে তোমরা দেশ থেকে বহিষ্কার করবে। মহান আল্লাহ তাঁর রাসূল (ﷺ) কে এ ব্যাপারে অবহিত করলেন। সে রাতে আলী (রা) রাসুলুল্লাহ (ﷺ)-এর বিছানায় রাত্রি যাপন করলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে পড়ে সাওর গুহায় পৌঁছলেন। মুশরিকরা আলী (রা) কে নবী ভেবে রাতভর পাহারা দিলো, যখন সকাল হল তখন তারা তার নিকট গেল। যখন তারা আলী (রা) কে দেখতে পেলো-এভাবে আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিলেন- তখন তারা বলল, তোমার সঙ্গী কোথায়? তিনি (রা) বললেন, আমি জানি না। অতঃপর তারা তাঁর পশ্চাদ্ধাবন করলো, এক পর্যায়ে তারা উক্ত পাহাড়ের নিকট পৌঁছলে আল্লাহ তাদেরকে ধাঁধাঁয় ফেলে দিলেন। তারা পাহাড়ে আরোহণ করে গুহার নিকট পৌঁছে গিয়েছিল। কিন্তু তারা গুহার প্রবেশ দ্বারে মাকড়সার জাল দেখতে পেয়ে বলল, সে যদি এখানে ঢুকত তাহলে গুহার মুখে মাকড়সার জাল থাকত না। রাসূলুল্লাহ (ﷺ) এ সেখানে তিনরাত অতিবাহিত করলেন।
(মুসনাদে আহামাদ, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসনাদে আহামাদ, তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وإذ يمكر بك الذين كفروا الخ
عن ابن عباس في قوله تعالى (وإذ يمكر بك الذين كفروا ليثبتوك) (3) قال تشاورت قريش ليلة بمكة فقال بعضهم إذا أصبح فأثبتوه بالوثاق يريدون النبي صلى الله عليه وسلم وقال بعضهم بل اقتلوه وقال بعضهم بل أخرجوه فأطلع الله عز وجل نبيه على ذلك (4) فبات علي على فراش النبي صلى الله عليه وسلم تلك الليلة وخرج النبي صلى الله عليه وسلم حتى لحق بالغاروبات المشركون يحرسون عليا يحسبونه النبي صلى الله عليه وسلم فلما أصبحوا ثاروا اليه فلما رأوا عليا رد الله مكرهم فقالوا أين صاحبك هذا؟ قال لا أدري فاقتصوا أثره فلما بلغوا الجبل خلط عليهم فصعدوا في الجمل فمروا بالغار فرأوا على بابه نسج العنكبوت فقالوا لو دخل ههنا لم يكن نسج العنكبوت على بابه فمكث فيه ثلاث ليال