মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৮৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "স্মরণ কর, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে; তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছেন.....।(২)
টিকা: ২. আল-কুরআন, ০৮: ০৯।
টিকা: ২. আল-কুরআন, ০৮: ০৯।
২৮৫। 'উমার ইবন খাত্তাব (রা) হতে বর্ণিত, তিনি বলেন যখন বদরের দিন উপস্থিত হল, তখন রসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের দিকে তাঁকালেন, তারা ছিল তিনশত জনের সামান্য বেশী। অতঃপর তিনি মুশরিকদের দিকে তাঁকালেন, তারা ছিল সহস্রাধিক। তারপর রাসূলুল্লাহ (ﷺ) কিবলামুখী হয়ে তার দুহাত উচু করলেন, তার শরীরে চাদর ও লুংগী ছিল। তিনি (ﷺ) দু'আ করলেন হে আল্লাহ! আপনি আমাকে যে ওয়াদা করেছেন তা কোথায়? হে আল্লাহ! আপনি আমার নিকট যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন। হে আল্লাহ! আপনি যদি ইসলামপন্থী এ দলকে ধ্বংস করেন, তাহলে জমীনে কখনও আপনার ইবাদত করা হবে না। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও তার রবের নিকট এভাবে প্রার্থনা করতে লাগলেন এবং দু'আ করতে লাগলেন। এ পর্যায়ে তাঁর চাদর শরীর থেকে পড়ে গেল। আবূ বকর (রা) তখন তাঁর নিকট এগিয়ে এসে তাঁর চাদর তুলে দিলেন এবং তাকে পিছন থেকে জড়িয়ে দিলেন। অতঃপর তিনি (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি যথেষ্ঠ করেছেন, আপনার প্রভু আপনার প্রার্থনা শুনেছেন। তিনি নিশ্চয়ই আপনার নিকট যা ওয়াদা করেছেন তা বাস্তাবায়ন করবেন। তখন মহান আল্লাহ নাজিল করেন, 'স্মরণ কর, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করব এক হাজার ফিরিশতা দ্বারা, যারা অতঃপর যখন একের পর এক আসবে।"(১)
অতঃপর যখন সেদিন তারা মুখোমুখি হল তখন আল্লাহ মুশরিকদেরকে পরাস্ত করলেন। তাদের সত্তর জন নিহত হল ও সত্তর জন বন্দী হল।
(মুসনাদে আহমাদ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. আল-কুরআন, ০৮: ০৯।
অতঃপর যখন সেদিন তারা মুখোমুখি হল তখন আল্লাহ মুশরিকদেরকে পরাস্ত করলেন। তাদের সত্তর জন নিহত হল ও সত্তর জন বন্দী হল।
(মুসনাদে আহমাদ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. আল-কুরআন, ০৮: ০৯।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل إذ تستغيثون ربكم فاستجاب لكم
عن عمر ابن الخطاب رضي الله عنه قال لما كان يوم بدر قال نظر النبي صلى الله عليه وسلم إلى أصحابه وهم ثلاثمائة ونيف (9) ونظر إلى المشركين فإذا هم ألف وزيادة فاستقبل النبي صلى الله عليه وسلم القبل ثم مد يديه (10) عليه رداؤه وإزاره ثم قال اللهم أين ما وعدتني اللهم أنجز (11) ما وعدتني اللهم انك ان تهلك (12) هذه العصابة من أهل الاسلام فلا تعبد في الأرض أبدا قال فما زال يستغيث ربه عز وجل ويدعوه حتى سقط رداؤه فأتاه أبوبكر فأخذ رداءه فرداه ثم التزمه من ورائه ثم قال يا نبي الله كفاك (13) مناشدتك ربك فإنه سينجز لك ما وعدك وأنزل الله عز وجل (إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين) (1) فلما كان يومئذ والتقوا فهزم الله عز وجل المشركين فقتل منهم سبعون رجلا وأسر منهم سبعون رجلا الحديث