মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৮৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে....।"
২৮৪। সাদ ইবন আবি ওয়াক্কাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, বদরের দিন যুদ্ধকালে তার ভাই ‘উমায়র শাহাদাত বরণ করেন এবং আমি সাঈদ ইব্ন আসকে হত্যা করি ও তার তলোয়ার হস্তগত করি। তলোয়ারটি যুল-কাতীফা। (প্রশস্ত) নামে পরিচিত ছিল। আমি তলোয়ারটি নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট আসলে তিনি বললেন তুমি যাও এবং তলোয়ারটি গনীমতের স্তূপের মধ্যে রেখে দাও। বর্ণনাকারী বলেন, আমি তখন ফিরে আসলাম অথচ আমার মনের ব্যথা আল্লাহ ছাড়া আর কেউ জানেনা। আমার ব্যথার কারণ প্রথমত: আমার ভাই শহীদ হয়েছেন। দ্বিতীয়ত: আমার প্রিয় বস্তুকে কেড়ে নেয়া হয়েছে। বর্ণনাকারী বলেন, কিছু সময় অতিবাহিত হতেই সূরা আনফাল নাজিল হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ডেকে বললেন, তুমি যাও, তোমার তরবারী নিয়ে নাও। (অপর এক বর্ণনা মতে,) তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আল্লাহ মুশরিকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন। তাই আপানি আমাকে এ তরবারীখানা দান করুন। রাসূলুল্লাহ (ﷺ) উত্তর দিলেন, এ তরবারী তোমারও নয় আমারও নয়, তাই এটা রেখে দাও। তখন আমি সেটা রেখে ছিলাম অতঃপর আমি ফিরে আসলাম মনে মনে ভাবলাম হয়ত তরবারিটি এমন কাউকে দেওয়া হবে, যে আমার মত পরীক্ষার সম্মুখীন হয় নি। বর্ণনাকারী বলেন, তখনই এক ব্যক্তি(১) আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি তাকে বললাম: আমার ব্যাপারে কি কোন কিছু নাজিল হয়েছে? তিনি বললেন, তুমি আমার নিকট তরবারী চেয়েছিলে কিন্তু তা আমার মালিকানায় ছিল না, এক্ষনে আল্লাহ তা আমাকে দান করেছেন তাই তুমি তা নিতে পার। বর্ণনাকারী বলেন, তখন এ আয়াত নাজিল হয়, "লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে, বল, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসূলের।"
(ইবন আবু শায়বা, মুসান্নাফ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. তিনি মুহাম্মদ।
(ইবন আবু শায়বা, মুসান্নাফ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ১. তিনি মুহাম্মদ।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يسألونك عن الانفال الخ
عن سعد بن أبي وقاص قال لما كان يوم بدر قتل أخي عمير وقتلت سعيد بن العاص وأخذت سيفه وكان يسمى ذا الكتيفة (3) فأتيت به النبي صلى الله عليه وسلم قال اذهب فاطرحه في القبض (4) قال فرجعت وبي مالا يعلمه إلا الله من قتل أخي وأخذ سلبى قال فما جاوزت إلا يسيرا حتى نزلت سورة الأنفال فقال لي رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم اذهب فخذ سيفك (وعنه من طريق ثان) (5) قال يا رسول الله قد شفاني (1) الله من المشركين فهب لي هذا السيف قال ان هذا السيف ليس لك ولا لي (2) ضعه قال فوضعته ثم رجعت قلت عسى أن يعطى (3) هذا السيف اليوم من لم يبل بلائي (4) قال فإذا رجل يدعوني من ورائي (5) قال قلت قد أنزل في شيء؟ قال كنت سألتني السيف وليس هو لي (6) وانه قد وهب لي (7) فهو لك قال وأنزلت هذه الآية (يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول)