মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৭৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "এবং এ পথই আমার সরল পথ...।(৩)
৩. আল-কুরআন, ০৬: ১৫৩।
২৭৬। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে একটি সরল রেখা টানলেন অতঃপর বললেন, এটা আল্লাহর পথ। তারপর তিনি তার ডানে ও বামে কয়েকটি রেখা টানলেন। অতঃপর বললেন, এগুলো হচ্ছে বিভিন্ন পথ। এর প্রতিটি পথে একটি করে শয়তান বসে থাকে এবং সে পথিককে তার দিকে ডাকে। তারপর তিনি প্রায় তিলাওয়াত করলেন, "এবং এ পথই আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ করবে এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তাঁর গথ হতে বিচ্ছিন্ন করবে।" (আল-কুরআন, ০৬। ১৫৩)
(মুস্তাদরাক, নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وأن هذا صراطي مستقيما الخ
عن عبد الله بن مسعود قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه سبل متفرقة على كل سبيل منها شيطان يدعو اليه ثم قرأ (وان هذا صراطي مستقيما (2) فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله
tahqiqতাহকীক:তাহকীক চলমান