মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৭৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তারা শুধু এরই না প্রতীক্ষা করে যে, তাদের নিকট ফিরিশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন.....।(১)
টিকা: ১. আল-কুরআন: ০৬: ১৫৮।
২৭৭। আবু যর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূর্য আরশের নীচে অস্ত যায়, অতঃপর তাকে অনুমতি দিলে সে তার উদয়ের স্থানে ফিরে আসে। কিয়ামতের রাত যে রাতের শেষভাগে সে পশ্চিম দিক হতে উদিত হবে সে দিন (পূর্ণ দিন) শেষে সে আরশের নীচে অস্ত যাওয়ার পর তাকে উদয়ের স্থলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে না। এভাবে সকাল হয়ে গেলে তাকে বলা হবে তুমি যেখানে আছো সেখান থেকেই উদিত হও। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করলেন, "তারা শুধু এরই না প্রতীক্ষা করে যে, তাদের নিকট ফিরিস্তা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে?
(বুখারী মুসলিম, ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك الآية
عن أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال تغيب الشمس تحت العرش (2) فيؤذن لها فترجع فإذا كانت تلك الليلة التي تطلع صبيحتها من المغرب لم يؤذن لها (3) فإذا أصبحت قيل لها اطلعي من مكانك (4) ثم قرأ (هل ينظرون الا أن تأتيهم الملائكة (5) أو يأتي ربك أو يأتي بعض آيات ربك)
tahqiqতাহকীক:তাহকীক চলমান