মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৭৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা ইয়াতিমের সম্পত্তির নিকটবর্তী হবে না।"(২)
টিকা: আল কুরআন, ০৬: ১৫২
টিকা: আল কুরআন, ০৬: ১৫২
২৭৫। 'আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন নাজিল হল, "উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা ইয়াতিমের সম্পত্তির নিকটবর্তী হবে না" তখন সাহাবীরা ইয়াতিমদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা ছেড়ে দিল, ফলে খাদ্য বিনষ্ট হচ্ছিল এবং গোশত পঁচে যাচ্ছিল, এ বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর স্মরণে আনা হলে নাজিল হল "... তোমরা যদি তাদের সাথে একত্র থাক তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। (আল-কুরআন, ০২: ২২০)
বর্ণনাকারী বলেন, অতঃপর তারা তাদেরকে নিজেদের সাথে মিলিয়ে নিল।
(আবূ দাউদ, নাসাঈ)
বর্ণনাকারী বলেন, অতঃপর তারা তাদেরকে নিজেদের সাথে মিলিয়ে নিল।
(আবূ দাউদ, নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن
عن ابن عباس قال لما نزلت (ولا تقربوا مال اليتيم الا بالتي هي أحسن) عزلوا أموال اليتامى حتى جعل الطعام يفسد واللحم ينتن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت (وان تخالطوهم فاخوانكم والله يعمل المفسد من المصلح) قال فخالطوهم