মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৭৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করে নাই...।"(১)
১. আল-কুরআন, ০৬:৮২।
২৭৪। "আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াত নাজিল হয় 'যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করে নাই...." তখন তা মানুষদের নিকট কষ্ট কর মনে হল; তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে কে নিজের ওপর যুলুম করে না? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যেমন বুঝেছো বিষয়টি তেমন নয়। তোমরা শোননি আল্লাহর সৎকর্মশীল বান্দা (লুকমান) কি বলেছেন, "হে বৎস। আল্লাহর সাথে কোন শরীক কর না, নিশ্চয় শিরক চরম যুলম’’(১) তাই যুলম বলতে শিরককে বুঝানো হয়েছে। অপর এক বর্ণনামতে, তোমরা কি শোননি লুকমান (আ) তাঁর পুত্রকে লক্ষ্য করে কি বলেছিলেন, (তিনি বলেছিলেন,) "আল্লাহর সাথে কোন শরীক কর না। নিশ্চয় শিরক চরম যুলুম।”
(বুখারী, মুসলিম, তিরিমিযী)
টিকা: আল কুরআন, ৩১: ১৩
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب الذين آمنوا ولم يلبسوا ايمانهم بظلم
عن عبد الله قال لما نزلت هذه الآية (الذين آمنوا ولم يلبسوا ايمانهم بظلم) (3) شق ذلك على الناس وقالوا يا رسول الله فأينا لا يظلم نفسه؟ قال انه ليس الذي تعنون (4) الم تسمعوا ما قال العبد الصالح (5) (يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم) انما هو الشرك (وفي لفظ) الم تسمعوا ما قال لقمان لابنه (لا تشرك بالله ان الشرك لظلم عظيم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান