মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৭৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "বল, তোমাদের উর্ধ্বদেশ অথবা পাদদেশ হতে শান্তি প্রেরণ করতে... তিনিই সক্ষম।
২৭৩। উবাঈ ইব্ন কা'ব (রা) হতে বর্ণিত তিনি মহান আল্লাহর বাণী; তোমাদের উর্ধ্বদেশ অথবা পাদদেশ হতে শাস্তি প্রেরণ করতে... তিনি সক্ষম"-এ আয়াতের ব্যাপারে বলেন, এখানে চারটি বিষয়ে বর্ণনা দেয়া হয়েছে, এ চারটিই আযাব এবং এগুলোই সবই নিশ্চিত ঘটবে। রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের পঁচিশ বছর পর শেষ দুটো বিষয় সংঘটিত হয়েছে। ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং এক দল অপর দলের সংঘর্ষের স্বাদ আস্বাদন করেছে। আর প্রথম দু'টো সংঘটিত হবেই এতে কোন সন্দেহ নাই। আর তা'হল ভূ-কম্পন ও পাথরবৃষ্টি।
অন্য এক বর্ণনামতে, ভূমি ধ্বস ও পাথর বৃষ্টি।
অন্য এক বর্ণনামতে, ভূমি ধ্বস ও পাথর বৃষ্টি।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم الآية
عن ابي بن كعب في قوله تعالى (هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم) الآية قال هن أربع وكلهن عذاب وكلهن واقع لا محالة فمضت اثنتان بعد وفاة النبي صلى الله عليه وسلم بخمس وعشرين سنة فألبسوا شيعا وذاق بعضهم بأس بعض (3) وثنتان واقعتان لا محالة الخسف والرجم (1) (وفي رواية الخسف) والقذف