মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৭২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "বল, তোমাদের উর্ধ্বদেশ অথবা পাদদেশ হতে শান্তি প্রেরণ করতে... তিনিই সক্ষম।
২৭২। 'আমর (র) হতে বর্ণিত, তিনি জাবির ইবন আব্দুল্লাহ (রা) এর নিকট থেকে শুনেছেন, তিনি বলেছেন, আয়াত ‘‘যখন তোমাদের উর্ধ্বদেশ হতে শান্তি প্রেরণ করতে তিনিই সক্ষম’’ নাজিল হয়, তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর যখন নাজিল হল, অথবা পাদদেশ হতে’’ তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর যখন নাজিল হল, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদন গ্রহণ করাতে," তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এটা তুলনামূলক লঘু ও সহজ।
(বুখারী তিরমিযী, নাসাঈ, ইবন হাব্বান অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী তিরমিযী, নাসাঈ, ইবন হাব্বান অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم الآية
عن عمرو سمع جابر بن عبد الله لما نزلت (هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم) قال رسول الله صلى الله عليه وسلم أعوذ بوجهك فلما نزلت (أو من تحت أرجلكم) قال رسول الله صلى الله عليه وسلم أعوذ بوجهك فلما نزلت (أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض) قال هذه (1) أهون وأيسر