মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৫১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বর, পিতা-মাতা হীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন।
২৫১। আবূ যুবায়র (র) জাবির (রা) সূত্রে বর্ণনা করেছেন, যে, তিনি (রা) বলেন, আমি অসুস্থ হয়ে পড়লাম, তখন আমার ছিল সাতটি বোন। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমার নিকট প্রবেশ করলেন এবং আমার মুখমন্ডলে পানি ছিটিয়ে দিলেন ফলে আমি জেগে উঠলাম এবং আমি বললাম, হে রাসূলুল্লাহ (ﷺ) আমি আমার বোনদের জন্য দু-তৃতীয়াংশ ওছিয়ত করতে পারি কি? তিনি বললেন, উত্তম। আমি বললাম অর্ধাংশ? তিনি বললেন, উত্তম। বর্ণনাকারী বলেন, কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে রেখে বেরিয়ে গেলেন, তারপর ফিরে এসে বললেন, হে জাবির! আমি মনে করি না তুমি এ রোগে মারা যাবে (অর্থাৎ তুমি অনেকদিন বেঁচে থাকবে। কেননা, আল্লাহ ওহী নাজিল করেছেন এবং তাতে তোমার বোনদের ব্যাপারে বলে দিয়েছেন তাদেরকে দুই-তৃতীয়াংশ দিতে হবে। তাই জাবির (রা) প্রায়ই বলতেন আয়াত ‘‘লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বল, পিতা- মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন"-আমার ব্যাপারেই নাজিল হয়েছে।
(আবু দাউদ; নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يستفتونك قل الله يفتيكم في الكلالة
عن أبي الزبير عن جابر قال اشتكيت وعندي سبع أخوات لي فدخل على رسول الله صلى الله عليه وسلم فنضح في وجهي فأفقت فقلت يا رسول الله أوصي لاخواتي بالثلثين؟ (2) قال أحسن قلت بالشطر؟ قال أحسن قال ثم خرج وتركني ثم رجع فقال يا جابر اني لا أراك ميتا من وجعك هذا فإن الله عز وجل قد أنزل فبين الذي لاخوتك فجعل لهن الثلثين فكان جابر يقول نزلت هذه الآية (يستفتونك قل الله يفتيكم في الكلالة)
tahqiqতাহকীক:তাহকীক চলমান