মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৫২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বর, পিতা-মাতা হীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন।
২৫২। বারা ইবন 'আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে কালালার উত্তরাধীকার সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, তোমার জন্য এ সম্পর্কিত গ্রীষ্মকালীন আয়াতটিই(২) যথেষ্ট।
(আবূ দাউদ, তিরমিযী)
টিকা:
২. সূরা নিসার ১২ তম আয়াতটি কালালার সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত যা শীতকালে নাজিল হয়েছে। পরবর্তীতে গ্রীষ্মকালে সিস্তারিত বিবরণ সম্বলিত সূরা নিসার সর্বশেষ আয়াত অর্থাৎ ১৭৬ তম আয়াত নাজিল হয়।

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يستفتونك قل الله يفتيكم في الكلالة
عن البراء بن عازب قال جاء رجل (4) إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن الكلالة فقال تكفيك آية الصيف