মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৫০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বর, পিতা-মাতা হীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন।
২৫০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রা) পায়ে হেঁটে আমাকে দেখতে আসলেন। রাসুলুল্লাহ (ﷺ) এসে আমাকে সংজ্ঞাহীন দেখতে পেলেন, তাই আমি তার সাথে কথা বলতে সক্ষম ছিলাম না। তখন রাসূলুল্লাহ (ﷺ) ওর ওযু করলেন এবং সে পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন, আমি তাতে সজাগ হলাম এবং তাঁকে বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। আমি আমার সম্পত্তি কিভাবে বণ্টন করব, আমার তো বেশ কয়েকজন বোন আছে? তখন মীরাসের আয়াত নাযিল হল- লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায়। বল, পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন, কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে তবে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ এবং সে যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধীকারী হবে, আর দু'বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির দু- তৃতীয়াংশ, আর যদি ভাই-বোন উভয়ই থাকে তবে এক পুরুষের অংশ দুনারীর অংশের সমান।"
(আল- কুরআন, ৪: ১৭৬)
আর উক্ত ব্যক্তির কোন সন্তান ছিল না বরং তার কয়েকজন বোন ছিল। (জাবির ইবন 'আব্দুল্লাহ (রা) থেকে অপর এক সূত্রে বর্ণিত) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন, আমি তখন সংজ্ঞাহীন ছিলাম, আমি কিছুই বুঝতে পারছিলাম না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) অযু করলেন এবং সে অযুর পানি আমার ওপর ছিটিয়ে দিলেন অথবা বর্ণনাকারী বলেছেন তার ওপর ছিটিয়ে দেয়া হয়েছিল, ফলে আমি জ্ঞান ফিরে পেলাম, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, আমার কালালা(১) ব্যতীত অন্য কোন উত্তরাধীকারী নেই, তাহলে আমার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টিত হবে? বর্ণনাকারী ফারায়েযের আয়াত নাযিল হয়।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ)
টিকা:
১. কোন ব্যক্তির সন্তান সন্তুতি, পিতা ও ভাই না থাকলে উক্ত ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার মত যোগ্য ব্যক্তিদের 'কালালা' বলে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يستفتونك قل الله يفتيكم في الكلالة
عن جابر بن عبد الله قال مرضت فأتاني النبي صلى الله عليه وسلم يعودني هو وأبو بكر ماشيين وقد أغمي علي فلم أكلمه فتوضأ فصبه علي (2) فأفقت فقلت يا رسول الله كيف أصنع في مالي ولي أخوات؟ (3) قال فنزلت آية الميراث (يستفتونك قل الله يفتيكم في الكلالة) (4) كان ليس له ولد وله أخوات (ان امرؤ هلك ليس له ولد وله اخت) (وعنه من طريق ثان) (5) قال دخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا وجع لا أعقل قال فتوضأ ثم صب علي أو قال صبوا عليه فعقلت فقلت انه لا يرثني إلا كلالة فكيف الميراث؟ قال فنزلت آية الفرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান