মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৪৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'তোমাদের খেয়াল-খুশী... অনুসারে কাজ হবে না।"
২৪৬। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, যখন নাযিল হল- "কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে" তখন তা মুসলিমদের জন্য কষ্টকর মনে হল এবং তাদের মধ্যে কেউ কেউ শাস্তির জন্য শংকিত হয়ে পড়ছিল। তারা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এ বিষয়ে অভিযোগ উত্থাপন করল। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং কল্যাণকর চিন্তা পোষণ কর। মুসলিমগণ যে সব বিপদ-আপদ ও বালা-মুসিবতে পতিত হয় সে সবই তার কাফ্ফারা স্বরূপ।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী)
(মুসলিম, নাসাঈ, তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس بأمانيكم
عن أبي هريرة قال لما نزلت (من يعمل سوءا يجز به) (9) شقت على المسلمين وبلغت منهم ما شاء الله أن تبلغ (1) فشكوا ذلك إلى رسول الله صلى الله عليه وسلم فقال لهم رسول الله صلى الله عليه وسلم قاربوا (2) وسددوا فكل ما يصاب به المسلم كفارة حتى النكبة (3) ينكبها