মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৪৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'তোমাদের খেয়াল-খুশী... অনুসারে কাজ হবে না।
২৪৭। রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রী আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, একব্যক্তি এ আয়াতটি তিলাওয়াত করল-কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে।" অতঃপর সে বলল, আমরা আমাদের সকল কাজের প্রতিফল পেলে আমরা ধ্বংস হয়ে যাব। এ কথা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পৌঁছলে তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, তবে দুনিয়াতে মু'মিনরা যে সকল শারীরিক কষ্টদায়ক বিপদের সম্মুখীন হয় সে সব দ্বারা তার প্রতিফল ভোগ করা হয়ে যায়।
(মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা)
(মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس بأمانيكم
عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن رجلا تلا هذه الآية (من يعمل سوءا يجز به) قال إنا لنجزي (5) بكل عملنا هلكنا إذا فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال نعم يجزي به المؤمنون في الدنيا في مصيبة في جسده فيما يؤذيه