মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৪৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'তোমাদের খেয়াল-খুশী... অনুসারে কাজ হবে না।"
২৪৫। আবূ বরক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেছেন- "তোমাদের খেয়াল-খুশী ও কিতাবীদের খেয়াল-খুশী অনুসারে কাজ হবে না; কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে।(৪) এরপর আর মুক্তির উপায় কী? আমরা যে সব অপরাধ করেছি তার তো প্রতিফল পাবই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু বকর। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি কি রোগাক্রান্ত হওনি, তুমি কি পরিশ্রান্ত হওনি, তুমি কি চিন্তাগ্রস্থ হওনি, তুমি কি কষ্ট স্বীকার করনি? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে ওগুলোই তার প্রতিফল। (অপর এক বর্ণনামতে), রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এসব তারই প্রতিফল।
(সহীহ ইব্ন হাব্বান, বায়হাকী শু‘আবুল ঈমান ও মুস্তাদরাকে হাকীম)
টিকা:
৪. আল-কুরআন, ৪: ১২৩।
(সহীহ ইব্ন হাব্বান, বায়হাকী শু‘আবুল ঈমান ও মুস্তাদরাকে হাকীম)
টিকা:
৪. আল-কুরআন, ৪: ১২৩।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس بأمانيكم
عن أبي بكر رضي الله عنه أنه قال يا رسول الله كيف الصلاح (2) بعد هذه الآية (ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به) (3) فكل سوء عملناه جزينا به فقال رسول الله صلى الله عليه وسلم غفر الله لك يا أبا بكر ألست تمرض ألست تنصب (4) ألست تحزن الست تصيبك اللأواء (5) قال بلى قال فهو ما تجزون به (6) (وفي لفظ) قال فإن ذلك بذاك