মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৪২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই।
১৪২। ইয়ালা ইবন উমাইয়া (র) হতে বর্ণিত, তিনি বলেন, আমি উমার ইবন খাত্তাব (রা) কে প্রশ্ন করলাম, আমি তাকে বললাম, মহান আল্লাহর বাণী... যদি তোমাদের আশংকা হয় যে, কাফিরগণ তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই।"(১) এখন তো আল্লাহ তায়ালা মানুষকে নিরাপত্তা দান করেছেন।(২)
(এখন ও কি করের বিধান প্রযোজ্য হবে?)।
তখন 'উমর (রা) বললেন, তুমি যে ব্যাপারে আশ্চার্যন্বিত হচ্ছো আমিও সে ব্যাপারে আশ্চার্যান্বিত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আল্লাহ তোমাদের প্রতি একটি অনুগ্রহ দান করেছেন, সুতরাং সে অনুগ্রহ তোমরা গ্রহণ কর।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ)
টিকা:
১. আল-কুরআন, ৪: ১০১।
২. তাহলে আল্লাহর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কাফিরদের পক্ষে ফিতনা সৃষ্টি করা সম্ভব কিনা?
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس عليكم جناح أن تقصروا من الصلاة
عن يعلي بن أمية قال سألت عمر بن الخطاب رضي الله عنه قلت (ليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا) وقد أمن الله الله الناس فقال لي عمر رضي الله عنه عجبت مما عجبت منه فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال صدقة تصدق الله بها عليكم فاقبلوا صدقته
tahqiqতাহকীক:তাহকীক চলমান