মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৪১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ যারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন-প্রাণ হারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরুষ্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়াছেন।"
২৪১। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি 'মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়-" এ আয়াতের ব্যাপারে বারা ইব্‌ন আযিব (রা) কে বলতে শুনেছেন, তিনি (রা) বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) যায়দ (রা) কে নির্দেশ দিলে তিনি একটি হাড়ের টুকরা নিয়ে এলেন এবং তাতে উক্ত আয়াতখানা লিখে রাখলেন। অতঃপর ইব্‌ন উম্মে মাকতুম (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অভিযোগ উত্থাপন করলে তখন নাজিল হয়, "মু'মিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়।"
(উক্ত আবু ইসহাক হতে অপর এক সূত্রে বর্ণিত আছে,) তিনি বলেন, আমি বারা ইব্‌ন আযিব (রা) কে বলতে শুনেছি, "মু'মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন-প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়েছেন" যখন এ আয়াতটি নাজিল হয় তখন ইব্‌ন উম্মে মাকতুম (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলেন এবং তাঁকে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন? আমি তো দৃষ্টি শক্তিহীন। বর্ণনাকারী বলেন, তখন নাজিল হল, "যারা অক্ষম তারা ব্যতীত।”
অপর এক বর্ণনামতে, এ আয়াত অবতীর্ণ হওয়া শেষ হতেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা একটি হাড় ও একটি কালির দোয়াত অথবা একটি ফলক ও একটি কালির দোয়াত নিয়ে এসো।
(বুখারী, মুসলিম, তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب لا يستوي القاعدون الخ
عن ابي اسحاق أنه سمع البراء (بن عازب رضي الله عنه يقول في هذه الآية (لا يستوى القاعدون من المؤمنين والمجاهدين في سبيل الله) قال فأمر رسول الله صلى الله عليه وسلم زيدًا فجاء بكتف (1) فكتبها فشكى اليه ابن أم مكتوم (2) ضرارته فنزلت (لا يستوي القاعدون من المؤمنين غير أولى الضرر) (3) (وعنه من طريق ثان) (4) قال سمعت البراء بن عازب رضي الله عنه يقول لما نزلت هذه الآية (5) (وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما) أتاه ابن أم مكتوم فقال يا رسول الله ما تأمرني؟ اني ضرير البصر قال فنزلت (غير أولى الضرر) (6) (وفي رواية قبل أن يبرح) قال فقال النبي صلى الله عليه وسلم ائتوني بالكتف والدواة أو اللوح والدواة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৪১ | মুসলিম বাংলা