মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৩৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচেছদ: "তোমাদের কী হল যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দু'দল হয়ে গেলে, যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাকে সংৎপথে পরিচালিত কতে চাও? আর আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তুমি তার জন্য কখনও কোন পথ পাবে না।"(১)
২৩৫। 'আব্দুর রহমান ইবন 'আওফ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আরবের কোন এক গোত্রের কতিপয় সদস্য মদীনাতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসল এবং তারা ঈমান গ্রহণ করলো। পরবর্তীতে মদীনাতে অবস্থান কালে তারা মদীনার মহামারীতে তথা জ্বরে আক্রান্ত হল। তখন তারা ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল এবং মদীনা থেকে বেরিয়ে পড়ল।রাসূলুল্লাহ (ﷺ) এর কতিপয় সাহাবী তখন তাদেরকে ফিরিয়ে আনতে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা কেন ফিরে যাচ্ছো? তারা বলল, আমাদেরকে মদীনার মহামারী আক্রমন করেছে তাই আমরা মদীনা ছেড়ে চলে যাচ্ছি। তখন সাহাবীরা তাদেরকে প্রশ্ন করল তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) কি আদর্শ নন? সাহাবীদের মধ্যে একদল তাদেরকে মুনাফিক বলে সাব্যস্ত করল, অপর কেউ কেউ বলল, তারা মুনাফিক হয়নি। বরং তারা মুসলিমই আছে। তখন মহান আল্লাহ নাজিল করেন, তোমাদের কী হল যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হয়ে গেলে যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাস্থায় ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাকে সৎপথে পরিচালিত করতে চাও? আর আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তুমি তার জন্য কখনও কোন পথ পাবে না।"
(আল-কুরআন, ৪: ৮৮)
টিকা: ১. আল-কুরআন, ৪: ৮৮।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فما لكم في المنافقين فئتين
عن عبد الرحمن بن عوف أن قوما من العرب أتوا رسول الله صلى الله عليه وسلم بالمدينة فأسلموا وأصابهم وباء المدينة حماها فأركسوا (2) فخرجوا من المدينة فاستقبلهم نفر من أصحابه يعني أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا لهم مالكم رجعتم؟ فقالوا أصابنا وباء المدينة فاجتوينا (3) المدينة فقالوا أما لكم في رسول الله أسوة؟ فقال بعضهم (4) نافقوا وقال بعضهم لم ينافقوا هم مسلمون فأنزل الله عز وجل (فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا الآية)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩৫ | মুসলিম বাংলা