মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর বাণী, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ। তারা মু'মিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচারভার তোমার ওপর অর্পণ না করে; অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়।"(২)
২. আল-কুরআন, ৪। ৬৫।
২. আল-কুরআন, ৪। ৬৫।
২৩৪। 'উরওয়া ইব্ন যুবায়র (র) হতে বর্ণিত, তিনি বলেন, তার পিতা যুবায়র (রা) বর্ণনা করেছেন, যে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী জনৈক আনসারী সাহাবীর বিরুদ্ধে হাররা (মদীনার পার্শ্ববর্তী পাথুরে ভূমি)-এর একটি নালার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট নালিশ করেছিলেন। তারা দুজনই নালাটির পানি দ্বারা সেচ দিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে যুবায়র। তুমি আগে পানি সেচ দাও অতঃপর নালার পানি তোমার প্রতিবেশীকে দাও। তখন উক্ত আনসার লোকটি রাগান্বিত হল এবং বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) সে তো আপনার ফুফাতো ভাই। একথা শুনে রাসুলুল্লাহ (ﷺ) এর চেহারা বিবর্ণ হয়ে গেল, তিনি (ﷺ) যুবায়র (রা) কে বললেন, তুমি পানি সেচ দাও, এবং সীমানা বাঁধ উপরে না পড়া পর্যন্ত পানি আটকিয়ে রাখো, রাসূলুল্লাহ (ﷺ) এভাবে যুবায়র (রা)-এর অধিকার বুঝিয়ে দিলেন। অথচ, ইতিপুর্বে রাসূলুল্লাহ (ﷺ) যুবায়র (রা) কে এমন নির্দেশ দিয়েছিলেন যাতে তার ও উক্ত আনসার উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়। অতঃপর উক্ত আনসার যখন রাসুলুল্লাহ (ﷺ) কে রাগিয়ে তুলল, তখন রাসূলুল্লাহ (ﷺ) সুস্পষ্ট হুকুম প্রদান করে যুবায়ের (রা) এর হক সংরক্ষণের বিধান প্রদান করলেন। 'উরওয়া (র) বলেন, অতঃপর যুবায়র (রা) বললেন, আল্লাহর কসম আমার ধারণা উক্ত ঘটনার ব্যাপারেই নাজিল হয়েছে- কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ। তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ-বিষম্বাদের বিচার ভার তোমার ওপর অর্পণ না করে: অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বাক্ত করণে তা মেনে না নেয়।"
(আল-কুরআন, ৪: ৬৫)
(আল-কুরআন, ৪: ৬৫)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فلا وربك لا يؤمنون الخ الآية
عن عروة بن الزبير ان الزبير كان يحدث أنه خاصم رجلا من الأنصار وقد شهد بدرا إلى النبي صلى الله عليه وسلم في شراج الحرة كانا يستقيان بها كلاهما فقال النبي صلى الله عليه وسلم للزبير أسق ثم أرسل إلى جارك فغضب الأنصاري وقال يارسول الله كان ابن عمتك فتلون وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال للزبير اسق ثم احبس الماء حتى يرجع إلى الجدر فاستوعى النبي صلى الله عليه وسلم حينئذ للزبير حقه وكان النبي صلى الله عليه وسلم قيل ذلك أشار على الزبير برأي أراد فيه سعة له وللانصاري فلما أحفظ الأنصاري رسول الله صلى الله عليه وسلم استوعى رسول الله صلى الله عليه وسلم للزبير حقه في صريح الحكم قال عروة فقال الزبير رضي الله عنه والله ما أحسب هذه الآية انزلت إلا في ذلك (فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما)