মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৩৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। মহান আল্লাহর বাণী, "হে মু'মিনগণ। তোমরা আনুগত্য কর আল্লাহর আনুগত্য কর রাসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী।(১)
১. আল-কোরআন, ৪:৫৯।
২৩৩। 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, হে মু'মিনগণ। তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী"- আয়াতখানা 'আব্দুল্লাহ ইবন হুযাফা ইবন কায়স ইবন আদী সাহমী (রা) কে যখন রাসুলুল্লাহ জিহাদের পাঠান তখন তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الذين آمنوا اطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم
عن ابن عباس أنه قال نزلت (يا أيها الذين آمنوا اطيعوا الله واطيعوا الرسول وأولي الأمر منكم) (2) في عبد الله بن حذافة بن قيس بن عدي السهمي إذ بعثه رسول الله صلى الله عليه وسلم في السرية
tahqiqতাহকীক:তাহকীক চলমান