মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "এবং নারীদের মধ্যে তোমাদের অধিকার ভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ(৪) ও তাঁর বাণী, "যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা কর না"(৫) এবং তাঁর বাণী, 'যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব।
২৩২। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে সূরা নিসা থেকে তিলাওয়াত করছিলাম। যখন আমি এ আয়াত পর্যন্ত পৌছলাম, "যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে(২) উপস্থিত করব তখন কি অবস্থা হবে?” বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) এর দু'চোখ অশ্রুসিক্ত হল।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
টিকা: ২. কিয়ামতের দিন প্রত্যেক উম্মতের সাক্ষী হবেন তাদের নবী, আর মুহাম্মদ (ﷺ) হবেন সকল নবীর পক্ষে সাক্ষী।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
টিকা: ২. কিয়ামতের দিন প্রত্যেক উম্মতের সাক্ষী হবেন তাদের নবী, আর মুহাম্মদ (ﷺ) হবেন সকল নবীর পক্ষে সাক্ষী।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل والمحصنات من النساء وقوله (ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض) وقوله (فكيف إذا جئنا من كل أمة بشهيد الخ)
عن ابن مسعود قال قرأت على رسول الله صلى الله عليه وسلم من سورة النساء فلما بلغت هذه الآية (فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا) (5) قال ففاضت (6) عيناه