মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "এবং নারীদের মধ্যে তোমাদের অধিকার ভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ(৪) ও তাঁর বাণী, "যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা কর না"(৫) এবং তাঁর বাণী, 'যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব।
২৩১। মুজাহিদ (র) হতে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। পুরুষগণ যুদ্ধ করে আর আমরা যুদ্ধ করি না, আবার আমাদের উত্তরাধিকার হল তাদের অর্ধেক তখন মহান আল্লাহ নাজিল করেন, "যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা কর না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ প্রার্থনা কর, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।”
(তিরমিযী)
(তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل والمحصنات من النساء وقوله (ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض) وقوله (فكيف إذا جئنا من كل أمة بشهيد الخ)
عن مجاهد قال قالت أم سلمة يا رسول الله يغزوا الرجال ولا نغزوا ولنا نصف الميراث (2) فأنزل الله (ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض)