মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: মহান আল্লাহর বাণী, "এবং নারীদের মধ্যে তোমাদের অধিকার ভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ(৪) ও তাঁর বাণী, "যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা কর না"(৫) এবং তাঁর বাণী, 'যখন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব।"(৬)
টিকা:
৪. আল-কুরআন, ৪: ২৪।
৫. আল-কুরআন, ৪: ৩২।১০০
৬. আল-কুরআন, ৪: ৪১।
টিকা:
৪. আল-কুরআন, ৪: ২৪।
৫. আল-কুরআন, ৪: ৩২।১০০
৬. আল-কুরআন, ৪: ৪১।
২৩০। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আওস গোত্রের কতিপয় যুদ্ধবন্ধী নারী আমাদের হস্তগত হল যাদের স্বামী ছিল। তাই আমরা তাদেরকে যৌনকাজে ব্যবহার করতে অপছন্দ করছিলাম, যেহেতু তাদের স্বামী ছিল। আমরা বিষয়টি সম্পর্কে নবী করীম (ﷺ) কে জিজ্ঞাসা করলে আয়াত নাজিল হয়, "এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ(১) তোমাদের জন্য এটা আল্লাহর বিধান।" বর্ণনাকারী বলেন, তখন আমরা তাদের যৌনাঙ্গকে আমাদের জন্য হালাল মনে করলাম।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
টিকা: ১. সধবা দাসী কারও অধিকারভুক্ত হলে তার পূর্ব বিবাহ রদ হয়ে যায়। সুতরাং তাকে বিবাহ করা অবৈধ নয়।
(মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
টিকা: ১. সধবা দাসী কারও অধিকারভুক্ত হলে তার পূর্ব বিবাহ রদ হয়ে যায়। সুতরাং তাকে বিবাহ করা অবৈধ নয়।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب قوله عز وجل والمحصنات من النساء وقوله (ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض) وقوله (فكيف إذا جئنا من كل أمة بشهيد الخ)
عن أبي سعيد الخدري قال أصبنا نساءا من سبى أو طاس ولهن أزواج (7) فكرهنا أن نقع عليهن ولهن أزواج) فسألنا النبي صلى الله عليه وسلم فنزلت هذه الآية (والمحصنات من النساء) إلا ما ملكت أيمانكم) قال فاستحللنا بها فروجهن