মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২২৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে"।(১)
টিকা: ১. আল-কুরআন, ৪: ১৫।
২২৯। উ'বাদা ইবন সামিত (রা)(১) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর এ আয়াত নাজিল হল, "তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হতে চারজন সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয়, তবে তাদেরকে গৃহে অবরুদ্ধ করবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোন ব্যবস্থা করবেন" বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুলুল্লাহ (ﷺ) তাদের ব্যাপারে এ ফয়সালা কার্যকর করেন। পরবর্তীতে একদা রাসুলুল্লাহ (ﷺ) বসা ছিলেন আর আমরাও তাঁর চারপাশে ছিলাম তখন রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর ওহী নাজিল হল, তিনি আমাদের থেকে অন্য মনস্ক হলেন আমরাও তাঁর সাথে কথা বলা থেকে বিরত থাকলাম তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তিনি অতিকষ্ট অনুভব করলেন। অতঃপর তার ওপর ওহী নাজিলের চাপ কমে গেলে তিনি আমাদেরকে বললেন, তোমরা আমার নিকট হতে (ওহীর হুকুম) গ্রহন কর। আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তাদের জন্য ব্যবস্থা প্রদান করেছেন। অবিবাহিত অবিবাহিতার সাথে ব্যভিচারে লিপ্ত হলে তাদের শাস্তি একশত দোররা(২) এবং এক বছর নির্বাসন আর বিবাহিত বিবাহিতের সাথে ব্যভিচারে লিপ্ত হলে তাদের শাস্তি একশত দোররা এবং রজম।(৩) হাসান বসরী (র) বলেন, আমি জানি না এর পরবর্তী অংশটুকু হাদীসের অন্তর্ভুক্ত কি না। আর তা হল; তিনি বলেন, তারা যদি সাক্ষ্য দেয় যে, তাদের দুজনকে এক চাদরের নিচে পাওয়া গেছে কিন্তু তারা মিলনের সাক্ষ্য না দিতে পারে, তবে তাদেরকে একশত দোররা দিয়ে মাথা কামিয়ে দেওয়া হবে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী)
টিকা:
১. হাদীসখানা আহমাদ (র) এর মৃত্যুর পর তাঁর পুত্র আব্দুল্লাহ (র) মুসনাদে আহমাদে সংযোজন করেছেন। এ সকল হাদীসের শুরুতে অর্থাৎ زوائِدُ عَبْدِ اللَّهِ বা "আব্দুল্লাহ (র) এর সংযোজন লেখা থাকে।
২. একশত বেত্রাঘাত করা।
৩. রজম অর্থ হল মাটির মধ্যে কোমর পরিমাণ পুতে প্রস্তরাখাতে মৃত্যু ঘটানো।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب واللاتي يأتين الفاحشة من نسائكم
عن عبادة بن الصامت قال نزل على رسول الله صلى الله عليه وسلم (واللاتي يأتين الفاحشة) الخ الآية قال ففعل ذلك بهن رسول الله صلى الله عليه وسلم (1) فبينما رسول الله صلى الله عليه وسلم جالس ونحن حوله وكان إذا نزل عليه الوحي أعرض عنا وأعرضنا عنه وتربد (2) وجهه وكرب لذلك فلما رفع عنه الوحي قال خذوا عني (3) قلنا نعم يا رسول الله؟ قال قد جعل الله لهن سبيلا (4) البكر بالبكر جلد مائة ونفي سنة والثيب بالثيب جلد مائة ثم الرجم قال الحسن (5) فلا أدري أمن الحديث هو أم لا قال فإن شهدوا انهما وجدا في لحاف لا يشهدون على جماع خالطهما به جلد مائة وجزت رؤسهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান