মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা নিসার বিবরণ
পরিচ্ছেদ: উত্তরাধিকার সংক্রান্ত আয়াতের বিবরণ।
পরিচ্ছেদ: উত্তরাধিকার সংক্রান্ত আয়াতের বিবরণ।
২২৮। জাবির ইবন 'আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, সা'দ ইবন রাবী' (রা) এর স্ত্রী সা'দ (রা)-এর ঔরসজাত দু'কন্যাকে নিয়ে (ﷺ) রাসূলুল্লাহ এর নিকট হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। এরা দু'জন সা'দ ইবন রাবী' এর কন্যা, তাদের পিতা সা'দ (রা) উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তাদের চাচা তাদের সম্পত্তি দখল করেছে, তাদের জন্য কোন কিছুই ছেড়ে দিচ্ছে না, আবার তাদের সম্পত্তি না থাকার কারণে তাদের কেউ বিবাহ করতেও আগ্রহী নয়, বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ এ ব্যাপারে ফায়সালা দিবেন। বর্ণনাকারী বলেন, অতঃপর মিরাসের আয়াত নাজিল হল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের চাচাকে ডেকে বললেন, তুমি সা'দ এর দু'কন্যাকে দুই তৃতীয়াংশ দিয়ে দাও, তাদের মাঝে এক অষ্টমাংশ দাও এবং বাকী সম্পত্তি তোমার।
(বুখারী: মুসলিম: তিরমিযী: নাসাঈ)
(বুখারী: মুসলিম: তিরমিযী: নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
ما جاء في سورة النساء
باب آية الميراث
باب آية الميراث
عن جابر بن عبد الله قال جاءت امرأة سعد بن الربيع إلى رسول الله صلى الله عليه وسلم بابنتيها من سعد فقالت يا رسول الله هاتان ابنتا سعد بن الربيع قتل أبوهما سعد في أحد شهيدا وان عمهما أخذ مالهما فلم يدع لهما مالا ولا ينكحان إلا ولهما مال قال فقال يفضى الله في ذلك قال فنزلت آية الميراث (4) فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى عمهما فقال أعط ابنتي سعد الثلثين وأمهما الثمن وما بقي فهو لك