মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "স্মরণ কর, যাদেরকে কিতাব দেয়া হয়েছিল আল্লাহ্ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন। তোমরা তা মানুষের নিকট স্পষ্টরূপে প্রকাশ করবে।(৩)
২২৭। ইব্ন আবূ মূলায়কা (র) হতে বর্ণিত, তিনি বলেন, হুমায়দ ইবন 'আব্দুর রহমান ইব্ন আওফ (র) তার নিকট তথ্য দিয়েছেন যে, মারওয়ান ইবনুল হাকাম তার দারোয়ান রাফি'-কে বললেন, হে রাফি’ তুমি আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) এর নিকট যাও এবং তাকে বল, আমাদের প্রত্যেকেই যা পেয়েছে তাতে আনন্দিত হলে এবং যা করেনি সে ব্যাপারে প্রশংসা পেতে পছন্দ করলে, যদি শাস্তি প্রাপ্ত হয়, তবে আমরা সকলেই তো শাস্তি প্রাপ্ত। তখন 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) বলেন, তোমাদের এ ব্যাপারে প্রশ্ন করার কি আছে? এ আয়াত তো আহলে কিতাবদের লক্ষ্য করে নাজিল হয়েছে, অতঃপর 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) তিলাওয়াত করলেন, "স্মরণ কর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এর পরও তারা তা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে; সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট।" তিনি আরও তিলাওয়াত করেন, "যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালবাসে..."।
(আল-কুরআন, ৩: ১৮৮)
অতএব 'আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিকট কতিপয় বিষয় জানতে চাইলে তারা তা তাঁর নিকট গোপন করল এবং তাকে অন্য কথা জানাল। তারপর তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে বেরিয়ে গেল এবং এমন ভাব দেখালো যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিকট যা জানতে চেয়েছিলেন তারা তাকে তা অবহিত করেছে এবং এ ব্যাপারে তারা তার কাছে প্রশংসা কামনা করল। তারা যা তার নিকট গোপন করল আর তিনি তাকে যা জিজ্ঞেস করেছিলেন তা যে তার কাছে গোপন করতে পারল, সে জন্য তারা খুব খুশী হল।
(বুখারী, মুসলিম তিরমিযী ও নাসাঈ)
৩. আল-কুরআন, ৩:১৮৭

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس الآية
عن ابن أبي مليكة أن حميد بن عبد الرحمن بن عوف رضي الله عنه أخبره أن مروان (2) قال اذهب يا رافع لبوابه إلى ابن عباس رضي الله عنهما فقل لئن كان كل امرئ منا فرح بما أوتي (3) وأحب أن يحمد بما لم يفعل لنعذبن (4) أجمعون فقال ابن عباس وما لكم وهذه إنما أنزلت هذه في أهل الكتاب ثم تلا ابن عباس (وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس) هذه الآية (5) وتلا ابن عباس (لا تحسبن الذين يفرحون بما أتوا (6) ويحبون أن يحمدوا بما لم يفعلوا) وقال ابن عباس سألهم النبي صلى الله عليه وسلم عن شيء فكتموه اياه وأخبروه بغيره فخرجوا قد أروه (1) ان قد أخبرنا بما سألهم عنه واستحمدوا (2) بذلك اليه وفرحوا بما أوتوا من كتمانهم إياه ما سألهم عنه