মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৩৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচেছদ: "তোমাদের কী হল যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দু'দল হয়ে গেলে, যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাকে সংৎপথে পরিচালিত কতে চাও? আর আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তুমি তার জন্য কখনও কোন পথ পাবে না।"(১)
২৩৬। যায়দ ইব্‌ন সাবিত (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদ যুদ্ধের জন্য অভিযানে বের হলে তার সঙ্গীদের মধ্যে একদল পালিয়ে ফিরে আসল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীরা তাদের ব্যাপারে দুভাগে বিভক্ত হয়ে পড়ল। একদল বলল: তাদেরকে হত্যা করতে হবে, অপর দল বলল; না, তাদেরকে হত্যা করা যাবে না। তখন আল্লাহ নাজিল করেন, তোমাদের কী হল যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হয়ে গেলে।"(১) তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, মদীনা একটি পবিত্র নগরী, সে অনিষ্টকর জিনিসকে দূর করে দেয় যেমনভাবে আগুন রৌপ্যের অলংকার তৈরীর সময় আবর্জনা/ ময়লাকে দূর করে দেয়।
(বুখারী)
১. আল-কুরআন: ৪:৮৮।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فما لكم في المنافقين فئتين
عن زيد بن ثابت أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى أحد فرجع أناس خرجوا معه (7) فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم فرقتين فرقة تقول بقتلهم (8) وفرقة تقول لا (9) فأنزل الله عز وجل (فما لكم في المنافقين فئتين) فقال لهم رسول الله صلى الله عليه وسلم انها طيبة (10) وأنها تنفي الخبث كما تنفي النار خبث الفضة
tahqiqতাহকীক:তাহকীক চলমান