মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২২৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমার করণীয় কিছুই নেই।
২২৪। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর মাড়ির নিকটবর্তী দাঁত ভেঙ্গে গেলো এবং তিনি মাথার অগ্রভাগে আঘাত পেলেন এমনকি তাঁর মুখমন্ডল দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। তখন তিনি বলেন, এমন জাতি কিভাবে সফলকাম হতে পারে যারা তাদের নবীর সাথে এরূপ অমানুষিক আচরণ করে আর নবী তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য দুআ করতে থাকে। তখন এ আয়াত নাজিল হয়, "তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন-এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, কারণ তারা তো যালিম।"
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس لك من الأمر شيء الخ
عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم كسرت رباعيته (2) يوم أحد وشج في جبهته حتى سال الدم على وجهه فقال كيف يفلح قوم فعلوا هذا بنبيهم وهو يدعوهم إلى ربهم فنزلت هذه الآية (ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون)
tahqiqতাহকীক:তাহকীক চলমান