মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২২৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'যা তোমরা ভালবাসো তা তোমাদেরকে দেখানোর পর তোমরা অবাধ্য হলে।(১)
টিকা: ১. আল-কুরআন, ৩: ১৫২।
২২৫। বারা ইবন 'আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) 'আব্দুল্লাহ ইবন জুবায়র (রা), কে পঞ্চাশ সদস্য বিশিষ্ট তীরন্দাজ বাহিনীর দায়িত্ব প্রদান করেন এবং বলেন, তোমরা যদি শত্রু পক্ষকে দেখতে পাও এবং দেখতে পাও যে, পাখি আমাদের গোশত ছোবল দিচ্ছে তবুও তোমরা গিরিপথ ছেড়ে যাবে না। যুদ্ধের মধ্যে যখন তারা গণীমতের সম্পদ দেখতে পেল তখন তারা বলে উঠল গণীমতের সম্পদের মালিকানা তো তোমাদেরই। তখন 'আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কি তোমাদের বলেননি। তোমরা কিছুতেই গিরিপথ ছেড়ে দিবে না? বর্ণনাকারী বলেন, তখন 'আব্দুল্লাহ ইব্‌ন জুবায়র (রা) ব্যতীত অন্যদেরকে লক্ষ্য করে নাজিল হয়- "যা তোমরা ভালবাসো তা তোমাদেরকে দেখানোর পর তোমরা অবাধ্য হলে।" তিনি বলেন, তোমরা গনীমতের সম্পদ ও শত্রুদের পরাজয় দেখে রাসূলুল্লাহ (ﷺ) এর কথার অবাধ্য হয়ে পড়লে।
(বুখারী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وعصيتم من بعد ما أراكم ما تحبون
عن البراء بن عازب قال جعل رسول الله صلى الله عليه وسلم على الرماة وكانوا خمسين رجلا عبد الله بن جبير يوم أحد وقال ان رأيتم العدو ورأيتم الطير تخطفنا فلا تبرحوا (4) فلما رأوا الغنائم قالوا عليكم الغنائم فقال عبد الله ألم يقل رسول الله صلى الله عليه وسلم لا تبرحوا قال غيره فنزلت (وعصيتم من بعد ما أراكم ما تحبون) يقول عصيتم الرسول من بعد ما أراكم الغنائم وهزيمة العدو
tahqiqতাহকীক:তাহকীক চলমান