মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমার করণীয় কিছুই নেই।"(২)
টিকা: ২. আল-কুরআন, ৩। ১৪২।
টিকা: ২. আল-কুরআন, ৩। ১৪২।
২২৩। সালিম (র) তার পিতা সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি হে আল্লাহ! লা'নত করুন হারিছ ইব্ন হিশামকে, হে আল্লাহ্! লা'নত করুন সুহায়ল ইবন আমর কে, হে আল্লাহ! লা'নত করুন সাফওয়ান ইবন উমাইয়াকে। বর্ণনাকারী বলেন, তখন এ আয়াত অবতীর্ণ হয়, "তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই; কারণ তারা তো যালিম।" বর্ণনাকারী বলেন, সুতরাং তাদের সবাইকে তওবার তওফীক দেওয়া হয়।
(বুখারী, নাসাঈ, তিরমিযী)
(বুখারী, নাসাঈ, তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليس لك من الأمر شيء الخ
عن سالم عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اللهم العن الحارث بن هشام اللهم العن سهيل بن عمرو اللهم العن صفوان بن أمية قال فنزلت هذه الآية (ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون) (3) قال فتيب عليهم كلهم