মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তারা সকলে এক রকম নয়।"(১)
১. আল-কুরআন, ৩: ১১৩।
১. আল-কুরআন, ৩: ১১৩।
২২২। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা 'ইশার সালাত আদায়ে দেরী করছিলেন। অতঃপর তিনি যখন মসজিদের উদ্দেশ্যে বের হলেন তখন মানুষেরা সালাতের জন্য অপেক্ষা করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ সকল দীনের অনুসারীদের মধ্যে তোমরা ছাড়া আর কেউ এই সময় আল্লাহকে স্মরণ করে না। বর্ণনাকারী বলেন, তখন এ আয়াত নাজিল হয়, "তারা সকলে এক রকম নয়। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে; তারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে। তারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎকার্যের নির্দেশ দেয়, অসৎকার্যে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। তারাই স্বজনদের অন্তর্ভুক্ত। উত্তম কাজের যা কিছু তারা করে তা হতে তাদেরকে কখনও বঞ্চিত করা হবে না। আল্লাহ্ মুত্তাকীদের সম্বন্ধে সবিশেষ অবহিত।" (আল কুরআন, ৩: ১১৩-১১৫)
(মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে ইবন বাযযার ও তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
(মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে ইবন বাযযার ও তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ليسوا سواءا
عن ابن مسعود قال آخر رسول الله صلى الله عليه وسلم صلاة العشاء ثم خرج إلى المسجد فإذا الناس ينتظرون الصلاة قال أما أنه ليس من أهل هذه الأديان أحد يذكر الله هذه الساعة غيركم قال وأنزل هؤلاء الآيات (ليسوا سواءا من أهل الكتاب) حتى بلغ (وما تفعلوا من خير فلن تكفروه والله عليم بالمتقين)