মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে।"(২)
২. আল-কুরআন, ৩: ১১০।
২. আল-কুরআন, ৩: ১১০।
২২১। 'আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি আল্লাহর বাণী- "তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে"-এ ব্যাপারে বলেন তারা হলেন যারা মহানবী (ﷺ) এর সাথে মক্কা থেকে মদীনায় হিজরত করেছেন। 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে অপর এক সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে এবং তাতে বলা হয়েছে তারা মুহাম্মদ (ﷺ) এর ঐ সকল সঙ্গী যারা তাঁর সাথে মদীনায় হিজরত করেছেন।
(তাবারানী)
(তাবারানী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كنتم خير أمة الخ
عن ابن عباس في قوله عز وجل (كنتم خير أمة أخرجت للناس) (3) قال هم الذين هاجروا مع النبي صلى الله عليه وسلم من مكة إلى المدينة (4) (وعنه من طريق ثان) (5) بنحوه وفيه قال أصحاب محمد الذين هاجروا معه إلى المدينة