মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২২০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহে হজ্জ করা তার অবশ্য কর্তব্য।(১)
১. আল-কুরআন, ০৩:৯৭।
১. আল-কুরআন, ০৩:৯৭।
২২০। 'আলী (রা) হতে বর্ণিত তিনি বলেন, যখন এ আয়াত নাজিল হল, "মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহে হজ্জ করা তার অবশ্যই কর্তব্য'-তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) এটা কি প্রতিবছর? রাসূলুল্লাহ (ﷺ) তখন চুপ থাকলেন। তারা আবার জিজ্ঞাসা করলেন, এটা কি প্রতিবছর? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তবে আমি যদি বলতাম 'হ্যাঁ' তাহলে প্রতিবছরই তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত তখন মহান আল্লাহ নাজিল করেন, "হে মু'মিনগণ। তোমরা সে সব বিষয়ে প্রশ্ন কর না যা তোমাদের নিকট প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দিবে। কুরআন অবতরণ কালে তোমরা যদি সে সব বিষয়ে প্রশ্ন কর তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে। আল্লাহ সে সব ক্ষমা করেছেন এবং আল্লাহ্ ক্ষমাশীল ও সহনশীল।" (আল-কুরআন, ০৫: ১০১)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
عن علي رضي الله عنه قال لما نزلت هذه الآية (ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا قالوا يا رسول الله أفي كل عام؟ فسكت فقالوا أفي كل عام؟ فقال لا ولو قلت نعم لوجبت فأنزل الله تعالى (يا ايها الذين آمنوا لا تسألوا عن أشياء ان تبد لكم تسؤكم الخ الآية)