মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৯৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত। মধ্যবর্তী সালাতের।(১)
১৯৩। আবূ ইউনুছ (র) (আয়েশা (রা) এর আযাদকৃত গোলাম) হতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা (রা) আমাকে তার জন্য কুরআন মাজীদের একটি কপি তৈরি করতে বললেন। আর তিনি বললেন, যখন তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত: মধ্যবর্তী সালাতের- এ আয়াতে পৌঁছলে তখন আমাকে জানিও। যখন আমি এ আয়াতে পৌঁছলাম, তাকে জানালাম। তিনি আমাকে লিখতে বললেন- "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত: মধ্যবর্তী সালাতের এবং সালাতুল আছরের, আর আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।" আয়েশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে এরূপ শুনেছি।
(মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক, আবু দাউদ, তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
عن أبي يونس مولى عائشة رضي الله عنها قال أمرتني عائشة أن أكتب لها مصحفا قال اذا بلغت إلى هذه الآية (حافظوا على الصلوات والصلاة الوسطى) فآذنى (6) فلما بلغتها آذنتها فأملت علي (حافظوا على الصلوات والصلاة الوسطى وصلاة العصر (7) وقوموا لله قانتين) (8) قالت سمعتها من رسول الله صلى الله عليه وعلى آله وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান