মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৯৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত। মধ্যবর্তী সালাতের।(১)
১৯৪। যাইদ ইব্ন আরকাম (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জামানায় এক ব্যক্তি সালাতের মধ্যে তার সঙ্গীর সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলছিল। তখন নাজিল হল; তোমার আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। তখন আমাদেরকে চুপ থাকতে বলা হলো।
(বুখারী)
(বুখারী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
عن زيد بن أرقم قال كان الرجل يكلم صاحبه على عهد النبي صلى الله عليه وسلم في الحاجة في الصلاة حتى نزلت هذه الآية (وقوموا لله قانتين) فأمونا بالسكوت