মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৯২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত। মধ্যবর্তী সালাতের।(১)
১৯২। শাকীক ইবন 'উকবা (র) বারা' ইবন 'আযিব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নাজিল হল "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত: সালাতুল আছরের ব্যাপারে", রাসুলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা এরূপ তিলাওয়াত করেছি আল্লাহ যতদিন স্বেচ্ছায় এ আয়াত রহিত করেননি, তারপর আল্লাহ নাজিল করলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত: মধ্যবর্তী সালাতের। শাকীক (র) এর সঙ্গী আযহার (র) তখন জিজ্ঞাসা করলেন, তা হলে তা কি সালাতুল আছর? বারা ইবন 'আযিব (রা) বললেন, আমি তো তোমাকে বলে দিলাম কিভাবে এ আয়াত নাজিল হয়েছিল। এবং কিভাবে রহিত হয়েছিল আর আল্লাহই এ ব্যাপারে অধিক জানেন।
(মুসলিম)
(মুসলিম)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
عن شقيق بن عقبة عن البراء بن عازب قال نزلت (حافظوا على الصلوات وصلاة العصر) فقرأناها على عهد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله أن نقرأها لم ينسخها الله (2) فأنزل (حافظوا على الصلوات وصلاة (3) الوسطى) فقال له رجل كان مع شقيق يقال له أزهر وهي صلاة العصر؟ قال قد أخبرتك كيف نزلت وكيف نسخها الله تعالى والله أعلم