মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৯১
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত। মধ্যবর্তী সালাতের।(১)
১৯১। যিবরিকান (র) হতে বর্ণিত, তিনি বলেন, কুরায়শ গোত্রের কতিপয় সদস্য একত্রিত হয়ে বসেছিল। তখন তারা তাদের মধ্য থেকে দু'জন গোলামকে যায়দ ইব্‌ন সাবিতের নিকট পাঠাল, মধ্যবর্তী সালাত সম্পর্কে তার কাছে জানার জন্য। তখন যায়দ ইব্‌ন সাবিত (রা) বললেন, তা হল সালাতুল আছর। ঐ দু'গোলাম যায়দ ইবন সাবিতের নিকট দাঁড়িয়ে থেকে আবার তাকে জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন, তা হল সালাতুজ জোহর। অতঃপর তারা তাঁর নিকট থেকে গিয়ে উসামা ইবন যায়দ (রা) এর নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তা হল সালাতুজ জোহর। রাসূলুল্লাহ (ﷺ) প্রখর রোদে সালাতুজ জোহর আদায় করতেন, তখন তাঁর পিছনে এক কাতার অথবা দু'কাতারের বেশী মুসল্লী হত না। তখন মানুষ বিশ্রামে অথবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত। এ ব্যাপারে মহান আল্লাহ নাজিল করলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত: মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।" বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে সকল ব্যক্তি সালাতের জামা'আত থেকে দূরে থাকে আমি কি তাদের বাড়ী পুড়িয়ে দিব না?
(আবু দাউদ তায়লিসী, মুস্লাদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
عن الزبرقان ان رهطا من قريش مر بهم زيد بن ثابت وهم مجتمعون فأرسلوا إليه غلامين لهم يسألانه عن الصلاة الوسطى فقال هي العصر فقام اليه رجلان منهم فسألاه فقال هي الظهر (8) ثم انصرفا إلى أسامة بن زيد فسألاه فقال هي الظهر (9) أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي بالهجير ولا يكون وراءه إلا الصف والصفان والناس في قائلتهم وفي تجارتهم فأنزل الله تعالى (حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين) قال فقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم لينتهين رجال (10) أو لأحرقن بيوتهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান