মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৯০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত। মধ্যবর্তী সালাতের।(১)
টিকা: ১. আল কুরআন, ২:২৩৮।
১৯০। যায়দ ইবন সাবিত (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) প্রখর দ্বিপ্রহরে যুহরের সালাত করলেন, তিনি যে সব সালাত আদায় করতেন সাহাবীদের নিকট তন্মধ্যে সর্বাপেক্ষা
কষ্টকর ছিল এ সালাত আদায় করা। বর্ণনাকারী বলেন, এ সম্পর্কে নাযিল হল, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের।” বর্ণনাকারী আরও বলেন, এ সালাতের পূর্বে দু'ওয়াক্ত সালাত এবং পরে দু'ওয়াক্ত সালাত রয়েছে।
(আবু দাউদ,বায়হাকী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
عن زيد بن ثابت قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة (4) ولم يكن يصلي صلاة أشد على أصحاب النبي صلى الله عليه وسلم منها قال فنزلت (حافظوا على الصلوات (5) والصلاة الوسطى) وقال ان قبلها صلاتين وبعدها صلاتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান