মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র।
১৮৯। উক্ত আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হতে আরো বর্ণিত, উমার (রা) রাসূল এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে ধ্বংস করেছে? তিনি (রা) বলেন, আমি গত রাতে পিছন দিক থেকে স্ত্রী সহবাস করেছি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ তার কথার কোন উত্তর দিলেন না, তখন আল্লাহ তার রাসূল (ﷺ) এর ওপর নাজিল করলেন, "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো"-সামনে থেকে হোক অথবা পিছন থেকে হোক, তবে মলদ্বার ও রজঃস্রাববর্তী মহিলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نساؤكم حرث لكم
وعنه أيضا قال جاء عمر بن الخطاب إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت قال وما الذي أهلكك؟ قال حولت رحلي البارحة (6) قال فلم يرد عليه شيئا قال فأوحى الله إلى رسوله هذه الآية (نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم) أقبل (1) وأدبر واتق الدبر والحيضة
tahqiqতাহকীক:তাহকীক চলমান