মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৮৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র।
১৮৮। আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র।" এ আয়াত নাজিল হয়েছে কতিপয় আনসার সম্পর্কে, তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমরা তাদের লজ্জাস্থান ভোগ করার ক্ষেত্রে তাদের নিকট যে কোন পন্থায় যেতে পারো। (মুসনাদে আহমদ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نساؤكم حرث لكم
عن ابن عباس قال أنزلت هذه الآية (نساؤكم حرث لكم) في أناس من الانصار أتوا النبي صلى الله عليه وسلم فسألوه فقال النبي صلى الله عليه وسلم ائتها على كل حال اذا كان في الفرج