মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র।
১৮৭। উম্মে সালামা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, মুহাজিরগণ যখন মদীনায় আনসারদের নিকট আসলেন এবং আনসার নারীদের বিবাহ করলেন, মুহাজিরগণ স্ত্রীগণের সাথে পিছন দিক থেকে সহবাস করতো কিন্তু আনসারগণ তা করতো না। এক মুহাজির যখন তার আনসার স্ত্রীর সাথে এরূপ করতে চাইলেন তখন সে মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করা পর্যন্ত এরূপ কাজ করতে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে এসে তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি এ ব্যাপারে উম্মে সালামা (রা) কে জিজ্ঞাসা করলেন। তখন নাজিল হল, "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো" বর্ণনাকারী বলেন, তবে একটি মাত্র পথ অর্থাৎ শুধু মাত্র লজ্জাস্থান ব্যতীত অন্য কোন পথে একাজ করা সমীচীন হবে না।
(তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نساؤكم حرث لكم
عن أم سلمة رضي الله عنها قالت لما قدم المهاجرون المدينة على الانصار تزوجوا من نسائهم وكان المهاجرون يجبون وكانت الانصار لا تجبي فأراد رجل من المهاجرين امرأته على ذلك فأبت عليه حتى تسأل رسول الله صلى الله عليه وسلم فاستحيت أن تسأله فسألته أم سلمة فنزلت (نساؤكم حرث لكم فأتوا حرثكم انى شئتم) وقال لا (3) إلا في صمام واحد
tahqiqতাহকীক:তাহকীক চলমান