মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র।(১)
টিকা: ২: ২২৩
১৮৬। আব্দুর রহমান ইব্‌ন বাসিত (ব) হতে বর্ণিত, তিনি বলেন, আমি হাফসা বিনত আব্দুর রহমান (র) এর নিকট প্রবেশ করে তাকে বললাম, আমি আপনার কাছে এমন বিষয়ে জানতে চাই যে সম্পর্কে জিজ্ঞাসা করতে আমি লজ্জা পাচ্ছি। তিনি (র) বলেন, হে ভাতিজা। লজ্জা পেওনা। বর্ণনাকারী বলেন, পিছন দিক থেকে মহিলাদের সাথে সঙ্গম করার বিষয়ে। তিনি বলেন, উম্মে সালামা (রা) আমার নিকট বর্ণনা করেছেন, আনসারগণ তাদের মহিলাদের সাথে পিছন দিক থেকে সঙ্গম করতো না। আর ইহুদীরা বলত, যে ব্যক্তি পিছন দিক থেকে স্ত্রী সহবাস করে তার সন্তান ট্যারা চোখের হয়। অতঃপর মুহাজিরগণ যখন মদীনায় এসে আনসার মহিলাদেরকে বিবাহ করলো তখন তারা তাদের সাথে পিছন দিক থেকে সহবাস করতে লাগলো। একজন মহিলা তার স্বামীর কথামত পিছন দিক থেকে সহবাস করতে রাজী হল না। সে তার স্বামীকে বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তুমি ঐ কাজটি করতে পারবে না। ঐ মহিলা উম্মে সালামা (রা) এর নিকট গিয়ে ঘটনাটি খুলে বললেন, তখন তিনি (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসা পর্যন্ত অপেক্ষা কর। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ফিরে এলে তাকে জিজ্ঞাসা করতে ঐ আনসার মহিলা লজ্জাবোধ করছিল, ফলে সে বেরিয়ে গেল। তখন উম্মে সালামা (রা) রাসূলুল্লাহ (ﷺ) কে বিষয়টি জানালে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আনসার মহিলাকে ডাক। তাকে ডেকে আনা হলে রাসূলুল্লাহ (ﷺ) তার সামনে এ আয়াত খানা তিলাওয়াত করলেন, "তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অতএব, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো।" তবে একই পথে অর্থাৎ শুধুমাত্র স্ত্রী অংগেই।'(১)
(তিরমিযী)
টিকা: ১. অর্থাৎ পিছন দিক থেকে লজ্জাস্থান ব্যতীত অন্য কোন স্থানে সঙ্গম করা সমীচীন হবে না।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نساؤكم حرث لكم
عن عبد الرحمن بن سابط قال دخلت على حفصة ابنه عبد الرحمن فقلت اني سائك عن أمر وأنا استحي أن اسألك عنه فقالت لا تستحي يا ابن أخي قال عن إتيان النساء في أدبارهن قالت حدثتني أم سلمة أن الانصار كانوا لا يجبون (6) النساء وكانت اليهود تقول إنه من جبى امرأته كان ولده أحول فلما قدم المهاجرون المدينة نكحوا في نساء الانصار فجبوهن فأبت امرأة أن تطيع زوجها فقالت لزوجها لن تفعل ذلك حتى آتي رسول الله صلى الله عليه وسلم فدخلت على أم سلمة فذكرت ذلك لها فقالت اجلسي حتى يأتي رسول الله صلى الله عليه وسلم فلما جاء رسول الله صلى الله عليه وسلم استحت الأنصارية أن تسأله فخرجت فحدثت أم سلمة رسول الله صلى الله عليه وسلم فقال ادعي الانصارية فدعيت فتلا عليها هذه الآية (نساؤكم حرث لكم (1) فأتوا حرثكم أنى شئتم) صماما واحدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান