মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৮৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: লোকে তোমাকে রজঃস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে। বল, তা অশুচি।(২)
১৮৫। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, মহিলারা যখন রজঃস্রাবগ্রস্তা হত তখন ইহুদীরা তাদের সাথে পানাহার করত না এবং তাদের সাথে এক ঘরে বসবাসও করত না। সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ) কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে মহান আল্লাহ নাজিল করেন, "লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে। বল, "তা অশুচি। সুতরাং তোমরা রজঃস্রাবকালে স্ত্রী সংগম বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী-সংগম করবে না।" এ আয়াত শেষ করে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাদের সাথে স্ত্রী সহবাস ব্যতীত অন্য সব কিছু করতে পারো। ইহুদীদের নিকট এ তথ্য পৌঁছলে তারা বলল, এ ব্যক্তি (মুহাম্মদ) আমাদের বিরোধিতা না করে কোন বিষয়ই ছাড়ছে না। তখন উসাইদ ইবন হুদাইর ও 'আব্বাদ ইব্‌ন বিশর (রা) এসে রাসূলুল্লাহ (ﷺ) কে বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ইহুদীরা এরূপ এরূপ বলে। আমরা কি রজঃস্রাব অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করতে পারি না? তখন রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা বিবর্ণ হয়ে পড়ল, যাতে আমরা ভাবছিলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের ওপর ক্ষুদ্ধ হয়েছেন। তারা বেরিয়ে যাওয়ার মুখেই রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে হাদীয়া হিসেবে কিছু দুখ আসল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের পেছনে লোক পাঠালেন এবং তাদেরকে পান করালেন, তখন তারা বুঝতে পারল তিনি তাদের ওপর ক্ষুদ্ধ হননী (আব্দুল্লাহ ইব্‌ন আহমাদ (র) বলেন) আমি আমার পিতাকে বলতে শুনেছি অত্র হাদীসের জনৈক বর্ণনাকারী হাম্মাদ ইবন সালামা তার বর্ণিত কোন হাদীসের ক্ষেত্রে প্রশংসিত ও নন্দিত হন না। কেবল এই হাদীছটি ব্যতিক্রম। কেননা তার এ বর্ণনাটি উৎকৃষ্ট।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ويسألونك عن المحيض قل هو أذى الخ
عن أنس بن مالك أن اليهود كانوا إذا حاضت المرأة عندهم لم يآكلوهن ولم يجامعوهن (2) في البيوت فسأل أصحاب النبي صلى الله عليه وسلم فأنزل الله عز وجل (ويسألونك عن المحيض (3) قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن) حتى فرغ من الآية فقال رسول الله صلى الله عليه وسلم اصنعوا كل شيء إلا النكاح فبلغ ذلك اليهود فقالوا ما يريد هذا الرجل أن يدع من أمرنا شيئا إلا خالفنا فيه فجاء أسيد بن حضير وعباد بن بشر رضي الله عنهما فقالا يا رسول الله ان اليهود قالت كذا وكذا أفلا نجامعوهن؟ (4) فتغير وجه رسول الله صلى الله عليه وسلم حتى ظننا أنه وجد عليهما فخرجا فاستقبلتهما هدية من لبن إلى رسول الله صلى الله عليه وسلم فأرسل في آثارهما فسقاهما فعرفا انه لم يجد عليهما (قال عبد الله بن الامام احمد رحمهما الله) سمعت أبي يقول كان حماد بن سلمة لا يمدح أو يثني على شيء من حديثه إلا هذا الحديث من جودته
tahqiqতাহকীক:তাহকীক চলমান